Logo Logo

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু


Splash Image

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (নোইউজে)-এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেল সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের এহসানুল হক খসরু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন এবং আজকের প্রভাতের সাজ্জাদ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক (১ম) পদে আমার সংবাদের ইমাম উদ্দিন আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাতীয় বাংলাদেশের মোজাম্মেল হোসেন কামাল নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে নয়া সকালের সম্পাদক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক পদে মুক্ত খবরের মোহাম্মদ আবু ছায়েদ, কোষাধ্যক্ষ পদে বর্তমানের নূর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে স্বাধীন সংবাদের মোহাম্মদ ইদ্রিস দায়িত্ব পেয়েছেন। তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমার বার্তার রনি চৌধুরী ইমন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আনন্দ টিভির নাজিম উদ্দিন মিলন, ইসলামিক টিভির কামরুল হাসান কানন এবং নারী সদস্য হিসেবে আমাদের খবরের নুসরাত রুমু স্থান পেয়েছেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশ ও জনগণের স্বার্থ রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...