বিজ্ঞাপন
প্রতিষ্ঠানের সভাকক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো: নুরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মৃধা এবং ঢাকার দোহারের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে জেলা প্রশাসক ফিতা কেটে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে আনুষ্ঠানিকভাবে চাকরি মেলার উদ্বোধন করেন। এরপর তিনি মেলায় অংশ নেওয়া ১১টি চাকরিদাতা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। তিনি মেলায় আসা চাকরিপ্রত্যাশী গ্রাজুয়েট শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো: নুরুল হক জানান, বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় এসেট প্রকল্প এই মেলা ও সেমিনারে অর্থায়ন করেছে। মেলায় অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করছে। এসব শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চাকরির ব্যবস্থা করবে, যা কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...