Logo Logo

বিলাইছড়িতেও শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, উপস্থিতির হার ৬০ শতাংশ


Splash Image

শুক্রবার (১৭ এপ্রিল) পার্বত্য চট্টগ্রামের তিন জেলার অন্যান্য স্থানের মত বিলাইছড়িতেও প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। গড় উপস্থিতির হার ৬০ শতাংশ।


বিজ্ঞাপন


এইদিকে সকালে বিলাইছড়ি বাজার মডেল সরকারি বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্য়ালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুনায়েদ কামাল ও মোঃ তামজিদ রহমান। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃ) নিরালা কান্তি চাকমা, ইউআরসি এর ইনস্ট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন প্রমূখ ব্যক্তিগণও উপস্থিত ছিলেন।

বিলাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃ) নিরালা কান্তি চাকমা জানান, এই বছর উপজেলার ৪৩টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ১২০ জন (ছাত্র-৪৯ ও ছাত্রী-৭২) শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও মাত্র ৭২ জন পরীক্ষার্থী অংশ নিতে পেরেছে । এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪৮ জন। যার তিনি আরও জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও প্রতিযোগিতামূলক ও মনোযোগী করে তোলার লক্ষ্যে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...