Logo Logo

ফরিদপুরে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়নের লক্ষ্যে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভায় প্রধান বক্তা হিসেবে তিনি আঞ্চলিক বৈষম্য নিরসন এবং প্রতিটি জেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম। তিনি বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রবাসী বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।

উক্ত মতবিনিময় সভায় ফরিদপুর ও পার্শ্ববর্তী জেলাসমূহের উচ্চপর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

এছাড়াও সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ফরিদপুর, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, কৃষি ও শিল্প খাতের আধুনিকায়ন এবং সমতাভিত্তিক বাজেট বরাদ্দের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...