বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সংগঠনের কার্যালয়ে কামরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এস কে এ এম ইকবাল, সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সিরাজুল হক, শহীদুল ইসলাম, এস এম আহসান হাবীব (মিলন) ও মোহাম্মদ ফরহাদ শেখসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সাধারণ সভার দ্বিতীয় পর্বে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩ বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি এস কে এ এম ইকবাল জানান, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— দ্রুততম সময়ের মধ্যে সংগঠনটিকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত করা। এ ছাড়া আসন্ন ১লা মে 'মহান মে দিবস' যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে গোপালগঞ্জের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...