Logo Logo

বীরগঞ্জে মানবাধিকার সচেতনতা ও সুরক্ষার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মানবাধিকার সচেতনতা ও সুরক্ষার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে বীরগঞ্জ রেস্টুরেন্টে “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন” দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার বিশিষ্ট মানবাধিকার কর্মী রেজাউল ইসলাম রিজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের দিনাজপুর জেলা কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন ইসমাঈল হোসেন শাকিল, জাহাঙ্গীর আলম, লিটন আহম্মেদ, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, শামসুদ্দোহা শামুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে রেজাউল ইসলাম রিজু বলেন, মানবাধিকার রক্ষা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। তিনি সকলকে মানবাধিকার বিষয়ে সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব খলিলুর রহমান দুলাল বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মানবাধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে হলে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...