Logo Logo

সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


Splash Image

সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এই রিটে স্বতন্ত্র সচিবালয় ব্যবস্থাটি বহাল রাখার আর্জি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী যৌথভাবে এই রিট আবেদনটি দাখিল করেন।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজই এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। রিটের পক্ষে আদালতে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হয়। এর মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তও অন্তর্ভুক্ত ছিল। সংসদে বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও বিলগুলো পাসের মাধ্যমে অধ্যাদেশগুলো বাতিল করা হয়। এর ফলে বিচার বিভাগ পূর্বের অবস্থায় ফিরে যায়, যেখানে বিচারক নিয়োগের সুনির্দিষ্ট আইন এবং স্বতন্ত্র সচিবালয় বিলুপ্ত হয়ে পড়ে।

সংসদ কর্তৃক গৃহীত এই বাতিলের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার ওপর প্রভাব ফেলবে—এমন যুক্তিতেই আইনজীবীরা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। আজ শুনানি শেষে এই বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা জানা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...