বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার জন্য টিকাদানের কোনো বিকল্প নেই। হাম ও রুবেলা প্রতিরোধে সরকারের এই মহতী উদ্যোগ সফল করতে সকল অভিভাবককে সচেতনতার সাথে নিজ নিজ শিশুকে কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপস্থিত শিশুদের হাম-রুবেলার টিকা প্রদানের মাধ্যমে জেলায় কার্যক্রমের সূচনা করা হয়।
গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এই টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত অব্যাহত থাকবে। জেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নির্দিষ্ট কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...