Logo Logo

গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ


Splash Image

গোপালগঞ্জে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৭টি হুইল চেয়ার, ১টি ট্রাই সাইকেল ও ১টি হেয়ারিং এইড প্রদান করা হয়।

গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

সহায়ক উপকরণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম তারেক সুলতান এবং গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা. মোঃ আনিসুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ডা. মোঃ আনিসুজ্জামান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিশেষ সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, “প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শারীরিক কষ্ট লাঘব এবং তাদের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। তাদের কল্যাণে এ ধরনের সহায়ক উপকরণ বিতরণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপকরণ হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনরা। তারা মনে করছেন, এই সহায়ক সামগ্রীগুলো তাদের প্রাত্যহিক জীবনের প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...