Logo Logo

চাটখিলে অবৈধভাবে মজুদকৃত অকটেন জব্দ, আটক ২


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেন জব্দ করেছে চাটখিল থানা পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারের ‘রহিম ট্রেডার্স’ থেকে এই বিপুল জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানে অবৈধ মজুতদারির অভিযোগে দোকানের স্বত্বাধিকারী মো. আবদুল্লাহ এবং তার সহযোগী নাসির উদ্দীনকে আটক করা হয়েছে।

আটককৃতরা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো: আব্দুল্লাহ (৫৫) এবং মোঃ এনায়েত উল্লাহের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চাটখিল থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে মজুদকৃত ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মুন্নাফ জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে চাটখিল পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...