বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে রাজিনের এই শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়।
মাহবুব এলাহী রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মামলায় জড়িত থাকার কারণে সে এর আগে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে অবস্থান করছিল।
কারা কর্তৃপক্ষ ও আদালত সূত্রে জানা গেছে, রাজিনের শিক্ষার অধিকার বিবেচনায় নিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। তার পরীক্ষার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল হলেও নিরাপত্তা ও আইনি বাধ্যবাধকতার কারণে জেল সুপারের কার্যালয়ে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণের আয়োজন করা হয়। এই প্রক্রিয়াটি জিলা স্কুল কেন্দ্রের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
নোয়াখালী কারাগারের জেল সুপার আ. বারেক এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রাজিন মূলত গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রের বাসিন্দা। শুধুমাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে তাকে বিশেষ প্রক্রিয়ায় নোয়াখালী কারাগারে আনা হয়েছে। তার পরবর্তী পরীক্ষাগুলোও একই নিয়মে কারাগারের ভেতরে গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চলতি বছর নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিল স্তরে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনাল স্তরে ১ হাজার ৭২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...