Logo Logo

গোপালগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন


Splash Image

গোপালগঞ্জে "সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে নির্বাচিত গোপালগঞ্জ জেলার যোগ্য প্রার্থীদের নিয়ে প্রথম দিনে ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ হাবীবুল্লাহ'র সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এই কার্যক্রম পরিচালনা করেন। নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ কঠোর পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ এবং গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনের যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রার্থীদের সতর্ক করে বলেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তাই কোনো প্রকার দালালচক্র বা প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেন বা কোনো ধরনের অবৈধ যোগাযোগ না করার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন।

উল্লেখ্য, এই নিয়োগ কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে গত সোমবার (২০ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছিল। উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরবর্তী ধাপের পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...