Logo Logo

জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠিতে দোয়া মাহফিল


Splash Image

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের নিয়োগ উপলক্ষে ঝালকাঠি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) আসরবাদ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলে তার সফলতা ও দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন কামনা করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, ড. জিয়াউদ্দিন হায়দারের নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে এবং তার সুস্বাস্থ্য ও কর্মসাফল্য কামনায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৃথকভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎এর আগে একই দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কার্যবিধি, ১৯৯৬-এর ৩বি (২) ধারা অনুযায়ী এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

‎দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনটি জারি করেন।

‎স্থানীয়রা আশা প্রকাশ করেন, ড. জিয়াউদ্দিন হায়দারের এ নিয়োগ দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...