Logo Logo

দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে একটি আবাসিক ভবনের দারোয়ানের শয়ন কক্ষ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকার ‘মাইশা লেক টাওয়ার’ ভবনে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আব্দুল জলিল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক জলিল উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী ছায়েদুল হকের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিনের তত্ত্বাবধানে একটি বিশেষ দল মাইশা লেক টাওয়ারে অভিযান পরিচালনা করে। ওই ভবনের নিচতলার পশ্চিম পাশে অবস্থিত দারোয়ানের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত জলিলকে আটক করেন গোয়েন্দা সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মহিনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...