বিজ্ঞাপন
নিজের নির্বাচনী লক্ষ্য ও পরিকল্পনা ব্যক্ত করে মোঃ নুরুল আমিন শেখ বিপ্লব বলেন, "আমি ৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই। মাদক ও সন্ত্রাস নির্মূলের পাশাপাশি উন্নত রাস্তাঘাট নির্মাণ এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। বিশেষ করে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে তাদের একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে আমি অঙ্গীকারবদ্ধ।"
এলাকাবাসীর সূত্রমতে, বৈশ্বিক মহামারি করোনার দুঃসময়ে নুরুল আমিন শেখ বিপ্লব নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। অসহায় ও দুস্থ পরিবারগুলোর দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী, সুরক্ষা সরঞ্জাম এবং নগদ অর্থ পৌঁছে দিয়ে তিনি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। নিজেকে জননেতা নয়, বরং জনগণের একজন ‘পরিচ্ছন্ন সেবক’ হিসেবে নিয়োজিত করতে চান বলে তিনি জানান।
সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছর ধরে নুরুল আমিন শেখ বিপ্লব ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, একজন সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের অভাব পূরণে বিপ্লবই উপযুক্ত ব্যক্তি। এলাকাবাসী এবার একজন নিঃস্বার্থ সেবক হিসেবে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহী।
নিজের লক্ষ্য সম্পর্কে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, "পদ-পদবী বা বৈভব নয়, আমার একমাত্র চাওয়া হলো আমার ওয়ার্ডের মানুষের সাথে মিশে থাকা। সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের কল্যাণ করাই আমার জীবনের লক্ষ্য। এই মা, মাটি ও মানুষের সেবা করার সুযোগ পেতে আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...