বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চূড়ান্ত ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন যোগ্য প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় (পুরুষ) ও ১০০০ মিটার দৌড় (নারী), ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং—এই তিনটি ইভেন্টে অংশগ্রহণ করতে হয়। পুরো নিয়োগ প্রক্রিয়াটি নিয়োগ বোর্ডের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ্র সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হয়েছে।
মাঠ পর্যায়ের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ্। এ সময় তিনি প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। তাই কোনো প্রকার দালাল চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন বা প্রতারণার শিকার না হওয়ার জন্য তিনি সকলকে নির্দেশ দেন।
সফলতার সঙ্গে তিন দিনের কঠিন শারীরিক পরীক্ষা সম্পন্ন করায় তিনি উত্তীর্ণদের অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। নিয়োগ কমিটির সদস্যসহ দায়িত্বরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এই কার্যক্রমে নিয়োজিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...