জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি ভিডিও থেকে নেওয়া
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন।
সংসদ নেতা তার বক্তব্যে বলেন, "গতকাল বিরোধী দলীয় নেতা দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। এটি একটি বৈশ্বিক সমস্যা যার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই আলোচনা করে এ বিষয়ে একমত হয়েছি।"
তিনি আরও জানান, সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে ৫ সদস্যের নাম চূড়ান্ত করা হয়েছে এবং বিরোধী দলকেও ৫ জন সদস্যের নাম দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই ১০ সদস্যের কমিটি আলোচনার মাধ্যমে প্রাপ্ত পরামর্শ সরকারের কাছে পেশ করবে, যা বাস্তবতার নিরিখে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকারি দলের ৫ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
প্রধানমন্ত্রীর এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, "প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করার জন্য। আমরা আশা করি জাতীয় সংসদই হবে সকল সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু। আমরা শীঘ্রই বিরোধী দলের পক্ষ থেকে ৫ জন সদস্যের নাম জমা দেব।"
জাতীয় সমস্যার সমাধানে সরকারি ও বিরোধী দলের এই সম্মিলিত উদ্যোগকে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...