Logo Logo

হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু


Splash Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সন্দেহজনিত কারণে আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাকি চারজনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে। একই সময়ে নতুন করে হাম ও হাম-সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, একই সময়ে হাম-সন্দেহে আরও ১৯৪ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এছাড়া এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং হাম-সন্দেহে আক্রান্ত হয়েছে আরও ২৮ হাজার ৩৩৩ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হাম সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তারা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...