Logo Logo

কর্ণফুলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন


Splash Image

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।


বিজ্ঞাপন


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা এর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সজীব কান্তি রুদ্র।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব রাকিবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব কৌশিক চাকমা, মেডিকেল অফিসার ডাঃ আরিফা সুলতানা এবং ১নং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদসহ অন্যান্যরা ।

বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণ এবং সুষম খাদ্য গ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পাশাপাশি শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্বারোপের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন কর্মসূচি ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। শেষে অংশগ্রহণকারীরা দেশের সার্বিক পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...