বিজ্ঞাপন
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাসনাত জাহান খান এর সভাপতিত্বে নিজ কার্য়ালয়ে উপজেলার মাধ্যমিক পর্য়ায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিভূতী ভূষণ চাকমা, একাডেমি সুপারভাইজার বিভীষণ চাকমা এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা থেকে ৮টি ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগিকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণের জন্য মাইকিংসহ বিভিন্ন প্রচার কার্য়ক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেনা তাদের সুবিধার জন্য উপজেলা পরিষদ মিলনায়নে একটি বুট স্থাপন করা হবে বলে জানানো হয়। সেখান থেকে নিবন্ধন সম্পন্ন করা যাবে। এবং নিবন্ধন বিষয়ে যেকোন তথ্যের জন্য উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান জানান, আমি চাই উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগি অংশগ্রহণ করুক। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আগামী ২৯ এপ্রিল বিলাইছড়ি মিনি স্টেডিয়ামে যারা নিবন্ধন সম্পন্ন করবে তাদেরকে বাছাইপূর্বক দল গঠন করা হবে।
আলোচনা সভা শেষে আসন্ন 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। মূলত ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের ক্রীড়া প্রতিভা বিকাশ করাই এই উদ্যোগের লক্ষ্য। এই ক্রীড়া আয়োজনে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। ইভেন্টগুলো হলো: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। এই কার্যক্রমের প্রাথমিক ধাপ ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক দল গঠন। অত:পর পর্যায়ক্রমে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। তবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। আবেদনকারীকে তার বয়স ও নাগরিকত্ব প্রমাণের জন্য নিম্নলিখিত কাগজপত্রসমূহ (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) অনলাইন/অফলাইনে দাখিল করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সরকার কর্তৃক ইস্যুকৃত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বয়স সংক্রান্ত প্রত্যয়নপত্র, পিতা/মাতা/অভিভাবক (পিতা ও মাতার অবর্তমানে) ডিজিটাল জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের (NID) কপি এবং সম্মতিপত্র এবং আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...