বিজ্ঞাপন
আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নবনির্মিত ১০২নং বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য তার বক্তব্যে গোপালগঞ্জের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী এই জেলাকে আলাদা কোনো বিশেষ নজরে না দেখে অন্যান্য জেলার মতোই সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের নির্দেশ দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক এই উন্নয়ন পরিক্রমায় গোপালগঞ্জবাসী কোনো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে না।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৪)-এর আওতায় ৯৩নং বেদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩২নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
এছাড়া ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোপীনাথপুর-ঘাঘাধলইতলা সড়ক এবং রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অধীনে চন্দ্রদিঘলিয়া আরএইচডি-বড়দিয়া জিসি-মধুমতি বাজার সড়কসহ মোট পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৭০ লক্ষ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন ও জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...