বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের বোড়াশী দক্ষিণপাড়া গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসের জমিতে উৎপাদিত এই উন্নত জাতের ধান কেটে ফলন পরিমাপের মাধ্যমে মাঠ দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম। ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সাইন্টিফিক অফিসার ড. আমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক সহকারী মো: আব্দুল্লাহ আল মোমিন।
মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো: রোমেল বিশ্বাস ও ডা. মো: হুমায়োন কবির। এছাড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী সিকদার এবং সংশ্লিষ্ট কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসসহ স্থানীয় ব্যক্তিবর্গ সভায় তাদের মতামত ব্যক্ত করেন।
বক্তারা জানান, গোপালগঞ্জের মাটিতে ব্রি ধান-১০৮ জাতটি অভাবনীয় সাফল্য দেখিয়েছে। প্রতি শতাংশ জমিতে এই জাতের ফলন হয়েছে প্রায় ৩৭ কেজি। কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসের ৫২ শতাংশ জমিতে মোট ফলন পাওয়া গেছে ৪৮ মনেরও বেশি।
বিশেষজ্ঞদের মতে, অধিক ফলন এবং বাজারে এই ধানের ভালো দাম থাকায় কৃষকদের জন্য এটি অত্যন্ত লাভজনক একটি জাত। উচ্চ ফলনশীল এই জাতের চাষাবাদ বৃদ্ধি দেশের কৃষি খাতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...