বিজ্ঞাপন
রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পাথরঘাটা নতুন বাজার খাল সংলগ্ন বিএফডিসি সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রায় আমরা-ধরা’র সহযোগিতায় পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ধরিত্রী রায় আমরা-ধরা’র উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, সমাজসেবক মেহেদী শিকদার ও উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ছে—খাদ্যের দাম বাড়ছে, কৃষি ও শিল্প খাত ব্যাহত হচ্ছে এবং শ্রমজীবী মানুষের আয় কমে যাচ্ছে। ফলে পরিবারগুলো ক্রমেই আর্থিক সংকটে পড়ছে।
তারা আরও বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া জরুরি। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে টেকসই ও পরিবেশসম্মত জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের জোর দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...