Logo Logo

বেগমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে চৌমুহনী পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী নঈম উদ্দিন খালে এই কার্যক্রমের সূচনা করা হয়।

পৌর প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কায়েসুর রহমান বলেন, “ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে বাঁচতে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। খাল, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজনন উৎসগুলো ধ্বংস হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, পৌরসভার পক্ষ থেকে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ সময় তিনি পৌর এলাকার সকল নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে এবং সচেতন হওয়ার আহ্বান জানান।

পৌরসভার এই জনহিতকর উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তারা জানান, নিয়মিত খাল পরিষ্কার ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর সচিব জাকির হোসেন, সুপারভাইজার বেলায়েত হোসেনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...