বিজ্ঞাপন
আজ সোমবার (২৭ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী দক্ষিণপাড়া গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ সংরক্ষণ পাত্র বিতরণের শুভ সূচনা করেন ব্রি’র পরিচালক (গবেষণা) মো. রফিকুল ইসলাম।
ব্রি’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রোমেল বিশ্বাস ও ড. মো. হুমায়োন কবির। এ ছাড়াও অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার এবং বোড়াশী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী সিকদারসহ স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বৈজ্ঞানিক সহকারী মো. আব্দুল্লাহ আল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি প্রাথমিকভাবে ৫ জন আদর্শ কৃষক ও কৃষাণীর হাতে ৫টি আধুনিক বীজ সংরক্ষণ পাত্র তুলে দেন।
ব্রি’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. আমিনা খাতুন জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মোট ২০টি উন্নত বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হবে। এই পাত্রগুলো ব্যবহারের মাধ্যমে কৃষকরা বৈজ্ঞানিক উপায়ে দীর্ঘ সময় ধান বীজ সংরক্ষণ করতে পারবেন। এর ফলে পরবর্তী মৌসুমে কৃষকরা নিজেদের সংরক্ষিত উন্নত বীজ দিয়েই চাষাবাদ করতে পারবেন, যা তাদের বীজের পেছনে বাড়তি ব্যয় সাশ্রয় করতে সাহায্য করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...