বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ সংক্রান্ত উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হাম সন্দেহে মোট ২৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৪ জন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং বাকি ২২০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এই সময়ের মধ্যে মোট আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৭৯ জন শিশু। আক্রান্তদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জনের এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, হামের প্রকোপ ও প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই বিভাগে ১২ হাজার ২১০ জন শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ১৩১ জন। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, দেশের প্রায় সব বিভাগেই মৃত্যুর ঘটনা ঘটলেও রংপুর বিভাগে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখা জরুরি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...