বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত বিএনপি সরকারের শিক্ষার্থীবান্ধব পদক্ষেপগুলোর কথা স্মরণ করে বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ সালে সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে মা-বোনদের শিক্ষিত করতে মাধ্যমিক (মেট্রিক) পর্যন্ত শিক্ষা ফ্রি করেছিলেন। পরবর্তীতে ২০০১ সালে দায়িত্ব পাওয়ার পর তিনি তা উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পর্যন্ত বিস্তৃত করেন। বিএনপি শহীদ জিয়ার আদর্শ ও খালেদা জিয়ার উন্নয়ন দর্শনে বিশ্বাসী। তাদের সেই অসমাপ্ত কাজ পূর্ণ করতেই আমরা মেয়েদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, মেধাবী ছাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করা হবে।
কৃষক ও ধর্মীয় সেবকদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যার সুফল পাবে দেশের প্রায় ১২ লাখ কৃষক। এছাড়া কৃষকদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ‘কৃষক কার্ড’ বিতরণের কাজও শুরু হয়েছে। তিনি আরও জানান, মসজিদ-মাদরাসার ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে সরকার সম্মানীর ব্যবস্থা গ্রহণ করেছে।
বেকারত্ব দূরীকরণ ও শিল্পায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থান নিশ্চিত করতে আগামী কয়েক মাসের মধ্যে দেশের বন্ধ কল-কারখানাগুলো পুনরায় চালু করা হবে। একই সঙ্গে বিদেশের শ্রমবাজার সচল করতে বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে, যার ফলে দ্রুতই জনশক্তি রপ্তানি শুরু হবে।”
দেশের কৃষি ও পরিবেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর ফলে সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষ মাছ চাষ ও হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে।
ক্রীড়া ক্ষেত্রে পেশাদারিত্ব তৈরির ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী ২ মে সিলেট সফরের মধ্য দিয়ে দেশব্যাপী নতুন ও পেশাদার খেলোয়াড় তৈরির কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ৫০০ জন পেশাদার খেলোয়াড়কে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...