বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২২৬ জন। অর্থাৎ এই দেড় মাসে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট ২৭৩ জন মৃত্যুবরণ করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭৬ জন অসুস্থ হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৮৫৬ জন।
হাসপাতালে ভর্তির চিত্রে দেখা যায়, ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন। বর্তমানে আরও অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...