বিজ্ঞাপন
জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় আজ বুধবার (২৯ এপ্রিল) ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় এই দিবসটি উদযাপন করে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।
আলোচনা সভায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. রাশেদুজ্জামান। এছাড়া শব্দ দূষণের স্বাস্থ্যগত ঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. পলাশ চন্দ্র রায়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মসজিদের ইমাম, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা সুস্থ জীবনের প্রয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকলের সচেতনতা ও অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...