বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম হ্রাস পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এর আগে এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায়।
সোনার দাম দফায় দফায় কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।
আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরুর পর থেকে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা পড়তির দিকে।
গোল্ডপ্রাইস.ওআরজি-র তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে, যা গত জানুয়ারিতে ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল। বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতার প্রভাবেই দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...