Logo Logo

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


Splash Image

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩০ এপ্রিল) CGIAR-এর Scaling for Impact (S4I) প্রকল্পের আওতায় তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (হর্টিকালচার উইং)-এর পরিচালক কৃষিবিদ ড. মোঃ হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিমিট বাংলাদেশ, যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মোঃ জাকারিয়া হাসান।

স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।

প্রধান অতিথি কৃষিবিদ ড. মোঃ হযরত আলী বলেন, বর্তমানে কৃষিখাতে শ্রমিক সংকট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ কৃষিকাজ ছেড়ে গার্মেন্টস, শিল্পকারখানা কিংবা অন্যান্য পেশায় চলে যাচ্ছেন। এর অন্যতম কারণ হলো কৃষি কাজ তুলনামূলকভাবে কম লাভজনক ও শ্রমনির্ভর।

তিনি বলেন, এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে কাজ করছে। রাইস ট্রান্সপ্লান্টারের মতো যন্ত্র ব্যবহার করলে কম সময়ে, কম খরচে এবং কম শ্রমে ধান রোপণ করা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং লাভ বাড়বে।

তিনি আরও বলেন, কৃষিকে টেকসই ও আকর্ষণীয় করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো ছাড়া বিকল্প নেই। তাই কৃষকদের এসব প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠান শেষে কলেজ মাঠ প্রাঙ্গনে সজিনা ঢাল রোপন করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...