বিজ্ঞাপন
উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্ত্রী রিম্পা আক্তার (১৮) নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বামী রাজ্জাক শেখ।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজ্জাক শেখ গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর গ্রামের রুহুল শেখের ছেলে। বিয়ের পর থেকে তিনি টুঙ্গিপাড়ার পূর্ব গিমাডাঙ্গা গ্রামে মামাবাড়িতে বসবাস করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ বছর আগে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের রহমান সরদারের মেয়ে রিম্পার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের আগে সড়ক দুর্ঘটনায় রাজ্জাক তার একটি পা হারান।
রাজ্জাক শেখ জানান, ঘটনার দিন সকালে ভ্যান চালাতে বের হওয়ার সময়ও স্ত্রীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। বিকেলে ফিরে দেখেন স্ত্রী ঘরে নেই। রাজ্জাকের দাবি, নতুন ঘর তৈরির জন্য ১ লাখ টাকা ঋণ করে ঘরে রেখেছিলেন তিনি, যা রিম্পা যাওয়ার সময় নিয়ে গেছেন। নিখোঁজের কয়েকদিন পর রিম্পা ফোন করে তাকে জানান যে, তিনি মুকসুদপুরে এক প্রেমিকের সঙ্গে বিয়ে করেছেন এবং আর ফিরবেন না। খুব শিগগিরই তালাকের কাগজপত্র পাঠাবেন বলেও জানান তিনি।
কান্নাজড়িত কণ্ঠে রাজ্জাক বলেন, "আমাদের মধ্যে বড় কোনো ঝগড়া ছিল না। অবুঝ শিশুটির জন্য সে ফিরে এলে আমি তাকে এখনো গ্রহণ করতে প্রস্তুত। মা ছাড়া বাচ্চাটি কেবলই ছটফট করছে।"
এ বিষয়ে রিম্পার বাবা রহমান সরদার বলেন, "শুনেছি সে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। যাওয়ার পর থেকে সে আমাদের সাথেও কোনো যোগাযোগ করেনি।"
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...