Logo Logo

শার্শায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক


Splash Image

যশোরের শার্শা সীমান্ত এলাকায় কাঁশফুল তুলতে গিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


আজ শনিবার (২ মে) সকালে ভিকটিম শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে বাড়ির পাশের এড়োখাল নামক ব্রিজের কাছে কাঁশফুল সংগ্রহ করতে যায়। এসময় একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে সম্রাট হোসেন বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে শিশুদের দেখে সেখানে থামেন। সম্রাট ভিকটিম শিশুটিকে জোরপূর্বক বাইসাইকেলে তুলে নিয়ে পাশের একটি পাটক্ষেতের নির্জন স্থানে সৌরবিদ্যুতের খুঁটির কাছে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত সম্রাট কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে পাটক্ষেতের ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সম্রাট হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভিকটিম শিশুটির জবানবন্দি গ্রহণের জন্যও তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...