বিজ্ঞাপন
নড়াইল জেলা জামায়াতের আমীর ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। সমাবেশে বক্তব্য প্রদান করেন জামায়াতের কর্ম পরিষদের সদস্য আলমগীর হোসেন, কালিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর জাকির হোসেন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী আয়ুব হোসেন খান, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, হেমায়েতুল হক হিমু, ড. খান আব্দুস সোবহান, আকিদুল ইসলাম, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামানসহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ ও গণভোট নিয়ে কোনো কথা না বললেও ক্ষমতায় গিয়ে তারা এখন টালবাহানা করছে। অথচ এই জুলাই সনদের প্রেক্ষাপটেই বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে। যে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে সেই একই ভোটের অপর অংশ গণভোটের রায় তারা মানছে না। তিনি সতর্ক করে বলেন, সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বাংলার জনগণ গণভোটের রায় ছাড়া কোনো কিছু মানতে রাজি নয়। তাই বিএনপিকে অবশ্যই গণভোটের রায় মেনে নিতে হবে।
সমাবেশ শেষে একটি গণমিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...