বিজ্ঞাপন
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দীন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন এবং মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।
উল্লেখ্য, ঝালকাঠি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালের ৫ জুন। সেই কমিটিতে মো. আরিফুর রহমান সভাপতি এবং গিয়াস সরদার দিপু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন পর নতুন কমিটি আসায় স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
নতুন এই নেতৃত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা। তারা আশা প্রকাশ করেন, বিদায়ী কমিটি যেমন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছে, নতুন কমিটিও তেমনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। এদিকে, সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
নবনিযুক্ত আহ্বায়ক সৈয়দ আলী হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, "দল ত্যাগের মূল্যায়ন করেছে। অতীতে রাজপথে সক্রিয় থেকে আন্দোলনের লড়াইয়ে অংশ নিয়েছি। এখন অর্পিত এই দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...