বিজ্ঞাপন
রোববার (৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।
প্রধান উপদেষ্টার বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসনকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে এলাকায় মাদক নির্মূল, কিশোর গ্যাং রোধ এবং জনদুর্ভোগ লাঘবে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, সরকারি প্রতিটি দপ্তরের কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাদক, চোরাচালান রোধ এবং আসন্ন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...