Logo Logo

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন ঠাকুরগাঁওয়ের দারুল ইসলাম


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা কলেজের উদীয়মান ছাত্রনেতা দারুল ইসলামকে।


বিজ্ঞাপন


সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নব-নির্বাচিত এই সহ-সভাপতি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে একই প্রতিষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত আছেন।

সংগঠনিক দক্ষতায় উজ্জ্বল দারুল ইসলাম এর আগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। বিগত দিনের রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ও সক্রিয় ভূমিকার কারণে সংগঠনের অভ্যন্তরে তিনি একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

নিজের পৈত্রিক এলাকা রাণীশংকৈল থেকে উঠে এসে ঢাকা মহানগরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় উচ্ছ্বসিত ঠাকুরগাঁও জেলা ও নেকমরদ ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা। তার এই সাফল্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে এবং বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় দারুল ইসলাম বলেন, "জাতীয়তাবাদী আদর্শ আমার রাজনীতির মূল শক্তি। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলকে একটি সুশৃঙ্খল ও আদর্শিক শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিরলসভাবে কাজ করে যাবো।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...