বিজ্ঞাপন
রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এর আগে, শনিবার দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়নের ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠান 'শশী এন্টারপ্রাইজ' ও 'রয়েল এন্টারপ্রাইজ'-এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত পণ্য বিতরণ করা হচ্ছিল না। গোপন সংবাদে জানা যায়, ওই পণ্যগুলো গ্রাহকদের না দিয়ে গোপনে গুদামে মজুত করে রাখা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মুন্সি রাস্তা এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ১৮০ বোতল (প্রতিটি ২ লিটার) সয়াবিন তেল, ৪ বস্তা বা প্রায় ২০০ কেজি চিনি এবং প্রায় ২০০ কেজি ছোলা জব্দ করে।
স্থানীয়দের অভিযোগ, এসব সরকারি পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি না করে পরবর্তীতে অধিক মুনাফার আশায় খোলা বাজারে বেশি দামে বিক্রি করার পরিকল্পনা ছিল সংশ্লিষ্টদের।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী অপরাধী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...