Logo Logo

পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী


Splash Image

পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে কোনো ধরনের ‘পুশইন’ বা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হলে বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিস্তা পানি বণ্টন চুক্তির বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে এই চুক্তি সম্পন্ন হবে কি না, সেটি ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশ সবসময়ই এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা করে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধুপ্রতীম দেশ চীন অথবা ভারত সফরে যেতে পারেন। প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...