বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) দিনব্যাপী পরিচালিত এই মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট মালিকদের মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডোমরাসুর গ্রামে অবস্থিত ‘ফুলমালা ব্রিকস’কে ৪ লাখ টাকা এবং গোলাবাড়ীয়া গ্রামের ‘নিগি ব্রিকস’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আইন অমান্য করে ভাটা পরিচালনার অপরাধে এই অর্থদণ্ড ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরবর্তীতে স্কেভেটর ও পেলোডার ব্যবহার করে ভাটার প্রধান অংশ বা কিলন ভেঙে দেওয়া হয়, যার মাধ্যমে ইটভাটা দুটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে উচ্ছেদ নিশ্চিত করে প্রশাসন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ উভয় দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানটি সফল করতে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস আইন-শৃঙ্খলা রক্ষা ও কারিগরি ক্ষেত্রে বিশেষ সহযোগিতা প্রদান করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...