বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সভাপতি পদে চারজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন এবং নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাই টিভির আরিফুল হক আরিফ এবং একাত্তর টিভির আজিজুর রহমান রনি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চ্যানেল এস টিভির মো. কাজী মাহমুদ, দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম ও এনটিভির মাসুদ পারভেজ।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএ টিভির মো. আজিজুর রহমান টিপু, বিজয় টিভির অছিকুজ্জামান, সময় টিভির জয়ন্ত শিরালী এবং আর টিভির আব্দুল্লাহ আল মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাগরিক টিভির আশিক জামান ও দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ।
কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একুশে টেলিভিশনের মো. রায়হান মুন্সী, আনন্দ টিভির মো. সেলিম রেজা এবং এনটিভির মাসুদ পারভেজ। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস ও এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত।
নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন একুশে টিভির মো. রায়হান মুন্সী, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ ২৪ টিভির সামিউল আলিম, চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস এবং স্টার নিউজ টিভির নুরুল আলম ফয়সাল।
তফসিল অনুযায়ী, আগামী ৭ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৮ মে আপিল গ্রহণ করা হবে এবং ৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। সকল প্রক্রিয়া শেষে আগামী ১৬ মে ভোটগ্রহণের মধ্য দিয়ে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...