Logo Logo

আমিরাতের উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের


Splash Image

সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলের একটি বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ সম্প্রতি একটি নতুন মানচিত্র প্রকাশ করে এই বর্ধিত সমুদ্রসীমার ওপর নিজেদের অধিকার দাবি করেছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রকাশিত নতুন মানচিত্রে দেখা যায়, ইরান লাল রেখা দিয়ে চিহ্নিত একটি বিস্তৃত এলাকা নিজেদের সমুদ্রসীমার অন্তর্ভুক্ত করেছে। এই নতুন এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ছাড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের দীর্ঘ অংশজুড়ে বিস্তৃত।

ইরানের দাবি করা এই বর্ধিত অঞ্চলের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুজাইরা ও খোরফাক্কান বন্দর দুটিও অন্তর্ভুক্ত রয়েছে। ওমান উপসাগরের তীরে অবস্থিত এই বন্দর দুটি বর্তমান আঞ্চলিক সংঘাতের শুরু থেকেই আমিরাতের জন্য রণকৌশলগতভাবে অপরিহার্য হয়ে উঠেছে। অবরুদ্ধ হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে পণ্য ও জ্বালানি পরিবহনের জন্য এই বন্দর দুটিকে ব্যবহার করে আসছে দেশটি।

বিশেষ করে ফুজাইরা বন্দরটি আমিরাতের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত। এই পাইপলাইনের মাধ্যমেই দেশের অভ্যন্তরীণ বিভিন্ন খনি থেকে সরাসরি অপরিশোধিত তেল বন্দরে আনা হয়। এর ফলে যুদ্ধের মতো প্রতিকূল সময়েও বিশ্ববাজারে তেল সরবরাহ সচল রাখতে সক্ষম হয়েছিল আমিরাত।

বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই এই দুটি বন্দরে প্রবেশের পথ নিয়ন্ত্রণ করতে পারে, তবে তা কার্যত সংযুক্ত আরব আমিরাতের ওপর একটি পূর্ণাঙ্গ নৌ-অবরোধের শামিল হবে।

সূত্র: রয়টার্স।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...