বিজ্ঞাপন
এই নির্বাচনকে সামনে রেখে জেলার সাংবাদিক সমাজ, নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রাইম নিউজের প্রতিনিধি এবং গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক মোঃ সোহাগ শিকদার।
তিনি বলেন, “সুস্থ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হোক—এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সোহাগ শিকদার আরও বলেন, গোপালগঞ্জের সাংবাদিক সমাজ সবসময়ই পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। আগামী দিনের সাংবাদিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সেই ধারা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ মেডিকেল কলেজের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ‘সোহাগ শিকদার সুপার মার্কেট’-এর স্বত্বাধিকারী মোঃ সোহাগ শিকদার সামাজিক ও সাংবাদিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর সফলতা কামনা করেন এবং গোপালগঞ্জের সাংবাদিক সমাজের উত্তরোত্তর উন্নয়ন প্রত্যাশা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...