Logo Logo

ভোলোর লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল


Splash Image

জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ভোলার লালমোহন উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) বিকেলে লালমোহন উপজেলায় এই বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলা সদরে আয়োজিত এই আনন্দ মিছিলটি বাজারের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফাতেহ আলী শান্ত, রিজভি শাকিল, আলাউদ্দিন ইলিয়াস, জুনায়েদ ইসলাম নয়ন, জুবায়ের বকসী, নাঈম গাজী ও মামুন হাওলাদার। এছাড়াও উপজেলা, পৌরসভা, কলেজ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্র নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আগামী দিনে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে উপস্থিত জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...