Logo Logo

গোপালগঞ্জে ৪টি অবৈধ ইটভাটা উচ্ছেদ, ১৬ লাখ টাকা জরিমানা


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটা উচ্ছেদ করে মোট ১৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।


বিজ্ঞাপন


বুধবার (৬ মে) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে সোহাগ ব্রিকসকে ৪ লাখ টাকা, রাজ ব্রিকসকে ৩ লাখ টাকা, স্টার ব্রিকসকে ৪ লাখ টাকা এবং শেয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী ও রিহাব ইনাম।

এসময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, অভিযানে জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...