বিজ্ঞাপন
৬ মে বুধবার ২০২৬ র্যাব- ৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া ইউনিয়ন থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউপি সদস্য আবুল কালামকে গ্রেফতার করে।
র্যাব জানায়, বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এবং ২০০৮ সালে ঢাকার সবুজবাগ এলাকায় বিপুল পরিমান মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন আদালতে হাজির না হয়ে পালাতক থাকেন। আদালত মামলার রায় ঘোষণা করলে কালামের যাবজ্জীবন সাজা হয়। আদালত সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এরপর বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে ফিরে এসে এলাকায় নাম পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...