বিজ্ঞাপন
রোববার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গেলে ওই গৃহবধূকে একা পেয়ে পাশা মোল্লা গালিগালাজ করেন। প্রতিবাদ করায় হাতে থাকা কোদালের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে মাথা ও কপালে জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ওই গৃহবধূকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পাশা মোল্লা পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আনোয়ার মোল্লা বাদী হয়ে আমতলী থানায় মামলা করেন। মামলায় পাশা মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...