ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
বিজেপি নেতাদের অভিযোগ, মোটরবাইকে দীর্ঘসময় ফলো করে এসে বিমানবন্দরের কাছে দোহারিয়া এলাকায় চন্দ্রনাথের গাড়ি থামিয়ে তার মাথায় গুলি করা হয়। ওই অবস্থায় এক কিলোমিটার গাড়ি চালিয়ে চালক তাকে নিয়ে আসেন মধ্যমগ্রামের বিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
চন্দ্রনাথের ওপর গুলি চালানোর খবর পেয়েই রাতেই হাসপাতালে ছুটে আসেন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী, বিজেপি বিধায়ক শংকর ঘোষ, বিধায়ক পীযূষ কানোরিয়া, বিধায়ক অর্জুন সিং, বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিধায়ক সজল ঘোষ, বিধায়ক ড. রাজেশ কুমার সিং সহ দলের শীর্ষ কর্মকর্তারা। দলে দলে জমায়েত হন দলের কর্মী সমর্থকরাও। ছুটে আসেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার পুষ্পা সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
জানা গেছে, চন্দ্রনাথ যে গাড়িটিতে করে আসছিল, তার ঠিক আগেই একটি চার চাকার নিশান মাইক্রো গাড়ি তার গতিপথ রুদ্ধ করে। ঠিক পিছনেই ছিল তিনটি বাইক। চন্দ্রনাথের গাড়ি থামতেই পিছন থেকে বাইক থেকে নেমে আসেন দুর্বৃত্তরা। এরপরে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। গাড়িতেই গুলিবিদ্ধ হয়ে গাড়িতেই লুটিয়ে পড়েন চন্দ্রনাথ। দুর্বৃত্তরা এরপর চার চাকা গাড়িটি ফেলেই মোটর বাইকে উঠে চম্পট দেয়।
বুধবার দিবাগত রাতেই হাসপাতাল, ঘটনাস্থল ও চন্দ্রের গাড়ি থেকে পৃথক পৃথকভাবে আলামত সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার চন্দ্রনাথের ময়না তদন্ত বারাসাত জেলা সদর হাসপাতালে হবে বলে জানা গেছে।
এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তা জানান, যেই গাড়িটিকে এই অপরাধমূলক কাজকর্মের জন্য ব্যবহার করা হয়েছে, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে গাড়ির নাম্বার প্লেট বিকৃত করা হয়েছে। শিলিগুড়ির নিবন্ধনকৃত গাড়িটি এখানে ব্যবহার করা হয়েছে। এটা ভুয়া নাম্বার প্লেট। ঘটনাস্থল থেকে আমরা গুলির খোল উদ্ধার করেছি। এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। আমরা তদন্ত চালাচ্ছি।
এ ব্যাপারে শুভেন্দু জানান, গত দুদিন ধরে নজরদারি চালিয়ে, একটি ভুয়া নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এসে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমি বিজেপির সকল কর্মীদের অনুরোধ করব আপনারা কেউ আইন হাতে নেবেন না। আমরা সরকারে এসেছি, দুই-তিন দিনের মধ্যেই বিজেপি দায়িত্ব নেবে। অভয়ার মতো যাতে বিচারহীন না থাকে, আমরা তার ব্যবস্থা করব। আপনারা শান্তিতে থাকুন, পরিবারের পাশে থাকুন।
শুভেন্দু ফের বলেন, আমরা মনে করি এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। কিন্তু পুলিশ যেহেতু বলেছে, তাই তদন্তের স্বার্থে আপনারা কোনো কনক্লুশনে আসবেন না। ওই পরিবারের পাশে বিজেপি আছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে স্থানীয় বিধায়করা ও আমি এই লাশ হস্তান্তর করব। আমরা পরিবারের দায়িত্ব নেব। যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের সুস্থ করতে যা যা করা দরকার নেওয়া হয়েছে।
অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, ভয়ংকর একটা পরিবেশ, যে পরিবেশ ১৫ বছর ধরে তৈরি হয়েছিল, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও সেই পরিবেশের নির্যাস ছড়িয়ে রেখে গেছে তৃণমূলের এই লোকেরা। আর তারই পরিণতি ভাই চন্দ্রনাথ রথের এই মর্মান্তিক খুন। পরিকল্পনা করে নজরদারি করে এই খুন করা হয়েছে বলে অভিযোগ রুদ্রনীলের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...