বিজ্ঞাপন
চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন, বর্তমান সময়ে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে কৃষি ও প্রাণিসম্পদ খাত। এই খাতকে আরও লাভজনক করতে আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের ফিড ব্যবহারের কোনো বিকল্প নেই। খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং ডিলারদের জন্য টেকসই ব্যবসার সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।
গাজীপুরে অবস্থিত এই আধুনিক ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানটি উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে ভেজালমুক্ত ফিড নিশ্চিত করছে। চেয়ারম্যানের ভাষ্যমতে, প্রতিটি পণ্য আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত হওয়ায় তা পশুপাখির সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করে। এছাড়া খামারিদের জন্য দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানের বিশেষ ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি।
ডিলারদের জন্য দেশবন্ধু এগ্রোফিড নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা, আকর্ষণীয় প্রফিট মার্জিন এবং শক্তিশালী ব্র্যান্ড সাপোর্টের প্রতিশ্রুতি দিচ্ছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে একটি স্থিতিশীল বাজার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছে কোম্পানিটি।
মোঃ মাসুদ রানা আরও উল্লেখ করেন, খামারিদের উন্নয়ন ও সফলতার ওপরই কোম্পানির অগ্রযাত্রা নির্ভরশীল। একটি সমৃদ্ধ ও স্বনির্ভর কৃষি খাত গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট (Deshbandhuagrofeed.com) থেকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...