Logo Logo

গোপালগঞ্জে আইইবি সাব সেন্টারের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সাব সেন্টারের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা ৫০ মিনিটে শহরের সড়ক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি সাব সেন্টার গোপালগঞ্জের সভাপতি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম। সভায় বক্তব্য দেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও আইইবি সাব সেন্টার গোপালগঞ্জের সেক্রেটারি মো. এহসানুল হক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব এবং প্রকৌশলী মো. বেলাল হোসেন সরদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর পরিকল্পনা এবং টেকসই প্রকৌশল ব্যবস্থাপনায় দক্ষ প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, প্রকৌশল খাতের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকল প্রকৌশলীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ ও পেশাগত নৈতিকতা চর্চার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী ও সদস্য উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা সভা শেষে দুপুর ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...